তাড়াশে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সারাদেশের ন্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভাপতি আলহাজ আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল- দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. মোক্তার হোসেন মুক্তা, হোসনেআরা পারভীন লাভলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আরশেদুল ইসলাম আরশেদ, সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ গাজী সাইদুর রহমান সাজু, সাবেক কমান্ডার গাজী আব্দুর রহমান মিঞা, গাজী আব্দুস সোবাহান, গাজী এসএম আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান লাবু, আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, সাধারণ সম্পাদক সবিতা রানী, যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, সাধারণ সম্পাদক শারমিন খাতুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস, সাধারণ সম্পাদক লুৎফুন কবির লিমন, কৃষক লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার