ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কাশিমপুর কারাগার থেকে পালানো সেই কয়েদি ২ বছর পর আটক


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৩-৬-২০২২ বিকাল ৫:৩৮

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মই বেয়ে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সেই কয়েদিকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক আবু বক্কর সিদ্দিকের (৩৭) সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডীপুর এলাকার মৃত কেছের আলীর ছেলে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি ছিলেন তিনি।
 
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, ২০২০ সালের ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বক্কর সিদ্দিক মই বেয়ে পালিয়ে যায়। হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড হয়। পরে আপিল করলে সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ২০১২ সাল থেকে আবু বকর সিদ্দিক কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
 
শরীয়তপুর পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান জানান, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে। অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষায় পুলিশ এলাকায় ডিউটি দিচ্ছে। শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকায় আবু বক্কর ঘোরাফেরা করছিল। এ সময় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কাশিমপুর কারাগার থেকে তার পলায়নের কথাটি বেরিয়ে আসে।
 
তিনি আরো জানান, পরে আরো খোঁজ নিয়ে জানা যায় আবু বক্কর সিদ্দিক হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ২০২০ সালের আগস্ট মাসে পালিয়ে এসেছেন। পালানোর ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বুধবার আটকের পর দুপুরে আবু বক্কর সিদ্দিককে শরীয়তপুর আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার মো. আমিরুল ইসলাম জানান, তখন ওই ঘটনায় কারাগারের দুই কর্মকর্তা ও চার কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছিল।

এমএসএম / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’