সরিষাবাড়ীতে প্রায় ৯০০ হেক্টর জমির ফসল পানির নিচে
জামালপুরের সরিষাবাড়ীতে চলমান বন্যায় বিভন্ন ধরনের প্রায় ৯০০ হেক্টর জমির আবাদি ফসল পানির নিচে তলিয়ে গেছে বলে জানা গেছে। উজান থেকে নেমে আসা বৃষ্টি ও চলমান বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধান, পাট, মরিচ, তিল ও ভুট্টা বন্যায় তলিয়ে গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিভিন্ন এলাকা সূত্রে জানা যায়, উজানের ঢল ও ভারি বর্ষণে সরিষাবাড়ীর ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান বন্যায় প্রায় ৯০০ হেক্টর জমির বিভিন্ন প্রজাতির ফসল তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে উপজেলা কৃষি বিভাগ সূত্রে প্রতীয়মান হয় যে, চলমান বন্যায় পাট ৭৩৫ হেক্টর, আউশ ধান ৪০ হেক্টর, সবজি ৭০ হেক্টর, রোপা আমন ২০ হেক্টর, বীজতলা ১০ হেক্টর, মরিচ ১৫ হেক্টর, তিল ১৫ হেক্টর এবং ৫ হেক্টর জমির ভুট্টা পানিতে তলিয়ে গেছে। দ্রুত বন্যার পানি সরে না গেলে ওই সব অঞ্চলের কৃষকদের আবাদি ফসলের সমূহ ক্ষতির সম্ভবনাও রয়েছে বলে জানা যায়।
জানতে চাইলে সিনিয়র কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সকালের সময়কে বলেন, চলমান বন্যায় সরিষাবাড়ীর বিভিন্ন অঞ্চলের নানা জাতের প্রায় ৯০০ হেক্টর আবাদি ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। এরমধ্যে রোপা আমন, পাট, আউশ ধান, ভুট্টা, তিল, মরিচ, সবজি ও বীজতলা রয়েছে। দ্রুত বন্যার পানি সরে না গেলে কৃষকদের ফসলের ক্ষতির সম্ভবনা রয়েছে।
এমএসএম / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied