ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৮-৬-২০২১ বিকাল ৬:২৬
চুয়াডাঙ্গায় নতুন করে আরো ২২৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত রোগীদের মধ্যে দুজন এবং উপসর্গ নিয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হওয়া মৃত দুজন হলেন- জীবননগর উপজেলার বাঁকা গ্রামের লুৎফুর রহমান (৮০) এবং আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামের সাহেদা খাতুন (৬০)।
 
উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া মানুষের কারো কারো শরীর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে আরো মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছে বলে অনেকে ধারণা করছেন। এক্ষেত্রে তারা স্থাস্থ্য বিভাগের উদাসীনতাকেই দায়ী করছেন।
 
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে তাদের নমুনা সংগ্রহ না করায় তাদের মৃত্যু যে করোনার কারণে হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।
 
এলাকাবাসীর দেয়া তথ্যানুযায়ী, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আলমডাঙ্গা উপজেলা শহরের স্টেশনপাড়ার আব্দুল্লাহ আল-মামুন (৩০), একই উপজেলার ডম্বলপুর গ্রামের তাইজেল (৫৫), নগরবোয়ালিয়া গ্রামের সিরাজুল ইসলাম (৬০), নওদাপাড়ার রিনা আহম্মেদ (৩৬), চুয়াডাঙ্গা শহরের মহিলা কলেজপাড়ার তহুরা খাতুন (৫৫), পোস্ট অফিসপাড়ার নাসির উদ্দিন (৫৫), গুলশানপাড়ার কামেলা খাতুন (৬৪), জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের জোয়ান (৬৫), দামুড়হুদা উপজেলার ডলি খাতুন (৬৫) এবং পাটকেলপোতা গ্রামের হুমায়ুন কবির (৫০)।
 
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ্ আকরাম জানান, জেলায় নতুন শনাক্ত ৮৪ জনের মধ্যে সদর উপজেলায় ১৮ জন, আলমডাঙ্গা উপজেলায় ১২ জন, দামুড়হুদা উপজেলায় ২১ জন ও জীবননগর উপজেলায় ৩৩ জন রয়েছেন। ২২৫ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৩৪ শতাংশ।
 
এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ১১৬। এরমধ্যে ১০২ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৬২ জন। মারা গেছেন ৯৬ জন। বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯০৮। এরমধ্যে হোম আইসোলেশনে আছেন ৮৪১ জন, হাসপাতালে ভর্তি আছেন ৬৫ জন এবং উন্নত চিকিৎসার জন্য দুজনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
 
এদিকে, করোনা ভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গা পৌর এলাকা, আলুকদিয়া ইউনিয়ন, দামুড়হুদা এবং জীবননগর উপজেলায় লকডাউন চলছে।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ