পদ্মা সেতু উদ্বোধন
বাংলাবাজার-শিমুলিয়া রুট বন্ধ
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আগামীকাল শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রীর জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা থেকে বন্ধ রাখার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সকাল থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফের নির্দেশে সকাল থেকেই সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের বিকল্প নৌরুট ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।
বাংলাবাজার ঘাট ঘুরে দেখা গেছে, ঢাকাগামী অনেক যাত্রীই ঘাট থেকে ফিরে গেছেন। সকালে লঞ্চ ও স্পিডবোট ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। নৌযান বন্ধ থাকায় অনেককে ফিরে যেতে দেখা গেছে। এদিকে বাংলাবাজার ঘাটে গণপরিবহন প্রবেশও বন্ধ করা হয়েছে।
ঢাকাগামী এক যাত্রী জানান, আজ সন্ধ্যা থেকে নৌযান চলাচল বন্ধ হওয়ার খবর পেয়ে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কিন্তু ঘাটে এসে দেখি সকাল থেকেই সব বন্ধ। তাই বাড়ি ফিরে যাচ্ছি। রোববার সেতুর ওপর দিয়েই পার হব ইনশা আল্লাহ।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন, নিরাপত্তার স্বার্থে এসএসএফের নির্দেশে এ রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি