ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ৪:৩২

দুই বছর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মই বেয়ে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২২ জুন) শরীয়তপুরে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি থেকে তাকে আটক করা হয়।

আটক আবুবকর সিদ্দিক (৩৭) সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডীপুর এলাকার কেছের আলীর ছেলে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ছিলেন তিনি। পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তবে আবুবকর ওই এলাকায় কেন গিয়েছিলেন তা এখনো জানাতে পারেনি পুলিশ।

তিনি বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মিনাকান্দি চৌরাস্তা এলাকায় আবুবকর ঘোরাফেরা করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আবুবকর কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। এরপরই তাকে আমরা গ্রেপ্তার দেখাই। আবুবকর পদ্মা সেতু দক্ষিণ থানার প্রথম গ্রেপ্তারকৃত আসামি।

মোস্তাফিজুর রহমান বলেন, আটকের পর তাকে শরীয়তপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবুবকর সিদ্দিক মই বেয়ে পালিয়ে যান। এজন্য সে সময় কারাগারের দুই কর্মকর্তা ও  চার কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। আর পালানোর ঘটনায় আবুবকরের বিরুদ্ধে আরেকটি মামলা হয়।

এর আগে একটি হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড হয়। পরে আপিল করলে সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ২০১২ সাল থেকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি। 

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত