ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে শুকনা ও রান্না করা খাবার বিতরণ


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ২৪-৬-২০২২ বিকাল ৬:১৭
সিলেটের জৈন্তাপুরে বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে শুকনা ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) বিকেলে শিহরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা আমবাড়ী, নলজুড়ি, ডুলটিরপাড়সহ আশপাশের কয়েকটি এলাকায় ১৬০০ পরিবারের মাঝে এসব শুকনা ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেযারম্যান মো. কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার এসআই সিরাজুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, বৃহত্তর জৈন্তাপুর ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন রাজু, ইউপি সদস্য আব্দুল কাদির, শিহরণ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরাগ মিয়াজী, মাসুদ রানা, সদস্য ইমরান আহমেদ, জাকারিয়া, মেহেদী দেওয়ান, সাইফুল, জীবন, তন্ময়, সরকার সিফাত, নূরনবী, ইমতিয়াজ, রাহাত, কাকন, সাকিব প্রমুখ।
 
শিহরণ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরাগ মিয়াজী ও মাসুদ রানা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় কয়েক দিন ধরে জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চলের মানুষগুলো পানিবন্দি অবস্থায় আছে। বর্তমানে তারা অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। এসব বানভাসি মানুষের কথা বিবেচনা করে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে গত ৫ দিন ধরে অসহায় মানুষদের প্রতিদিন একবেলা আহারের পাশাপাশি শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ, বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় দিয়াশলাই, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ শিশুদের জন্য শিশুখাদ্য বিতরণ করে আসছি। আমরা চাই ভয়াবহ বন্যায় সিলেটের কোনো মানুষ যাতে কষ্টে না থাকে। 
 
তারা আরো বলেন, ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আমাদের সংগঠনের চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি বানভাসি মানুষদের জন্য যারা আমাদের সংগঠনকে আর্থিকভাবে ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এমএসএম / জামান

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ