ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় পূর্বশত্রুতার জেরে কুপিয়ে যখম


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৫-৬-২০২২ দুপুর ১০:৫৯

খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জের ধরে কয়রা উপজেলা  যুব  মহিলা আওয়ামী লীগের সাধারণ সুলতানা মিলির স্বামী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান  শাহাদাৎ হোসেনকে  কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শুক্রবার (২৪ জুন) রাত ৮টার দিকে উপজেলার ঝিলিয়াঘাঠা বাজারসংলগ্ন তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহাদাৎ স্থানীয় আওয়ামী লীগের নেতা। শুক্রবার রাতে  স্থানীয় আওয়ামী লীগের সাথে পদ্মা সেতু উদ্বোধনের সমাবেশে যোগ দিতে বাড়ি থেকে হওনা হলেই পথিমধ্যে ঝিলিয়াঘাটা বাজারে পৌঁছলে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ  আপন চাচাতো ভাই মৃত সাহেব আলীর ছেলে আকাশ (২৪) এবং সাগর (২১)  দুই ভাই গতিরোধ করে কিছু বুঝে উঠার আগেই তাকে চাপাতি (দেশীয় অস্ত্র)  দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে। শাহাদাৎ-এর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে গুরুতর আহতাবস্থায় শাহাদাৎকে  উদ্ধার করে পুলিশের গাড়িতে করে  নিয়ে অ্যামবুলেন্সে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করেন। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

স্থানীয়রা জানান, শাহাদাৎ এবং প্রতিপক্ষ আকাশ ও সাগর আপন চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পৈত্রিক জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। 

কয়রা থানার ওসি এবিএম এস দোহা (বিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক  ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত শাহাদাৎকে চিকিৎসার ব্যবস্থা করি। প্রাথমিকভাবে জানা যায়, জায়গাজমি  সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার