ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২২ দুপুর ৪:১৬

শনিবার (২৫ জুন) সকালে পাবনার বেড়া উপজেলার মাশুমদিয়া রেলওয়ে সেতুতে ট্রেনের ধাক্কায় নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত নীরব হোসেন (১৮) জেলার সুজানগর উপজেলার ভাটিকায়া গ্রামের লিটন সরদারের ছেলে এবং ঢাকার উত্তরা স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, সকাল ৮টার দিকে নীরব রেলওয়ে ব্রিজের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে গান শুনছিল। এমন সময় ঢালারচর থেকে রাজশাহীগামী ‘ঢালাররচর এক্সপ্রেস’ ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে ট্রেনটি একাধিকবার হর্ন বাজালেও সে শুনতে না পারায় এ দুর্ঘটনাটি ঘটে। লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানার তিনি।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কর্মকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন