পদ্মা সেতু খুলে দেয়ায় পিরোজপুরে আনন্দ র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ জুন) সকাল ১০টায় শহর ও শহরতলীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এ আনন্দ র্যালিটি শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বড় পর্দায় সরাসরি সম্প্রচারিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষক, শিক্ষার্থীসহ উপস্থিত সবাই।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম, জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ স্থানীয় কয়েক হাজার নারী-পুরুষ। দুপুরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া সন্ধ্যায় রয়েছে বর্ণিল আতশবাজি প্রদর্শণী। শহরতলীর সার্কিট হাউস এলাকা হতে বলেশ্বর ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ পদ্মা সেতু, জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসংবলিত ব্যানার ও বিলবোর্ডে সজ্জিত করা সহ রাস্তার দু-ধার অলোকমালায় সজ্জিত করা হয়।
এদিকে সড়কপথে বাস, মাইক্রোবাসযোগে ও নৌপথে পিরোজপুরের বিভিন্ন এলাকা থেকে ৮টি লঞ্চ ও শতাধিক বাসযোগে শুক্রবার বিকেল থেকেই কাঁঠালবাড়ি জনসভাস্থলে গিয়ে যোগ দেন প্রায় ২০ হাজার মানুষ।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত