ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইসলামী একাডেমীর আনন্দ র‍্যালি


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২২ বিকাল ৫:২৪
বিশ্বের খরস্রোতা নদীর তালিকায় রয়েছে পদ্মার নাম। পদ্মার প্রবল স্রোত উপেক্ষা করে পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্নের সেতু পদ্মা। সেই সাথে আরেকবার প্রমাণ হলো বাঙালি হেরে যাওয়ার জাতি নয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বপ্নের এই পদ্মা সেতু দেশব্যাপী নানা আনন্দ ও উৎসবের মধ্যদিয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনন্দ-উল্লাসে অংশ নিতে রাজশাহীর বাঘায় ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজ আনন্দ র‍্যালি করে। এতে অংশগ্রহণ করে বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলী।
 
শনিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১ টায় বাঘা ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। 
 
এ সময় প্রতিষ্ঠানটির সভাপতি বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, শিক্ষক ও তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
 
প্রসঙ্গত, পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ৪২টি পিলার ও ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যানের মাধ্যমে মূল অবকাঠামো তৈরি করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিঃমি এবং প্রস্থ ১৮.১০ মিটার। পদ্মা সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। বাংলাদেশের নিজস্ব অর্থে সেতুটি তৈরি করা হয়েছে। এই সেতুর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে অর্থনীতিবিদরা বলেছেন।

এমএসএম / জামান

​মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি

তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত

হাম রোগীদের দেখতে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে সাচিং প্রু জেরী এমপি

গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত