সেতুর টোল প্লাজায় পদ্মা জয়ের উৎসব
সাধারণ যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর দ্বার।িআজ রোববার (২৬ জুন) সকাল ৬টায় যান চলাচল চালুর কথা থাকলেও উৎসুক চালকদের আগ্রহে ৫টা ৪০ মিনিটেই টোল দেয়া শুরু হয়। সেতুর দুই প্রান্তের টোলপ্লাজা দিয়ে সেতুতে উঠতে থাকে শত শত যানবাহন। স্বপ্নের সেতু দিয়ে নদী পার হওয়ার আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায় মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজায়।
মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাক, প্রাইভেটকার, পিকআপসহ রয়েছে পদ্মা সেতু দেখতে আশা হাজার হাজার মানুষ। নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে থাকেন সবাই। সবার মুখে হাসি, গণমাধ্যমকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান অনেকে। অনেকের মুখে আবার ‘জয় বাংলা’ স্লোগান।
শরীয়তপুরগামী এক মোটরসাইকেল আরোহী জানান, অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে। ভোর ৪টার সময় এসেছি স্বপ্নের সেতুতে। অনেক অনেক যানবাহন আছে। সবাই আনন্দিত, আমরা সবাই অনেক খুশি।
আরেক ব্যক্তি জানান, শনিবারই মাদারীপুরে বাসায় যাওয়ার কথা ছিল। তবে পদ্মা সেতু দিয়ে যাওয়ার জন্য আজ এসেছি। এ আনন্দ বলে বোঝাতে পারবো না।
রহমত আলী নামে এক ব্যক্তি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি পারেন, সেটাই প্রমাণ করে দেখালেন। দুর্ভোগের দিন শেষ। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
কেরানীগঞ্জ থেকে পরিবার নিয়ে সেতু দেখতে আসা আবুল হাসেম বলেন, কত কত ষড়যন্ত্র হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণেই এই সেতু হয়েছে। শেখের বেটি প্রমাণ করে দিলেন তিনি পারেন। পরিবার নিয়ে এসেছি শুধু সেতুটাকে দেখার জন্য।
সেতু পার হতে রাত থেকেই সেতু অভিমুখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি, খানবাড়ি এলাকায় ভিড় জমায় হাজার হাজার গাড়ি। সেখানকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি