ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মাওয়া ঘাটের সেই চিরচেনা রূপ আর নেই


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৬-২০২২ দুপুর ১১:২১

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে গতকাল শনিবার (২৫ জুন)। আজ রোববার (২৬ জুন) সকাল থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সেতু। এর মধ্যেদিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। রাজধানী থেকে সেতুর প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর তীরবর্তী মাওয়া ঘাটের চিরচেনা চিত্র আর নেই। নেই ব্যস্ততা, নেই চিরচেনা কোলাহল। ঘাটে লঞ্চ, স্পিডবোট ও ফেরি থাকলেও নেই পারাপারের যাত্রী। বাহারি খাবারের দোকান ও রেস্টুরেন্ট থাকলেও নেই আগের মতো হাঁকডাক।

প্রমত্তা পদ্মার পাড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা আর বিড়ম্বনার অবসান ঘটেছে স্বপ্নে সেতু উদ্বোধনের পর থেকেই। অপরদিকে পদ্মা সেতুকে ঘিরে মাওয়া ঘাট এলাকায় তৈরি হতে যাচ্ছে ইকোপার্ক। ঘাটের বাস-ট্রাকের টার্মিনালকে ইকোপার্কের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।

পদ্মা সেতুর কারণে মাওয়া ঘাটে যে পরিবর্তন, এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা এলাকার যাত্রী আশিকুল ইসলাম বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় দুঃখ-কষ্ট আর থাকছে না। কত মানুষ আত্মীয়স্বজন হারিয়েছি, শেষ দেখাও দেখতে পানেনি। এসব বিড়ম্বনা আর কষ্ট থেকে মুক্তি পাওয়া গেল।

ভোগান্তির কথা জানিয়ে আসাদ রহমান বলেন, বৈরী আবহাওয়া ও যানজটের কারণে সময়মতো লঞ্চ-ফেরি না পেয়ে কত সময় যে ঘাটে নষ্ট হয়েছে আমাদের, তার কোনো ইয়ত্তা নেই। পদ্মা সেতু চালু হওয়ায় এ ঝামেলা থাকছে না।

মাওয়া ঘাটের কবিরুল জানান, সারাদেশের মানুষের মতো আমরাও পদ্মা সেতু চালুর অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। এতে আমরা অনেক খুশি। কিন্তু সেতু চালু হওয়ার পর ঘাট এলাকার চিরচেনা ব্যস্ততা আর নেই। গাড়ি চলাচল না হওয়ায় ঘাটসংলগ্ন রেস্টুরেন্টসহ অন্যান্য ব্যবসায়ী ও হকারদের আয় কমে যাবে। এ চিন্তা করে অনেকেই পেশা পরিবর্তন করেছেন। কেউ কেউ অন্য কোথাও চলে গেছেন।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত