ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ৫ স্থানে কলেরার টিকাদান শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৬-২০২২ দুপুর ১১:৫০

ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে প্রাথমিকভাবে রাজধানীর পাঁচ স্থানে সরকারের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মুখে খাওয়ার এই টিকা গর্ভবতী নারী ছাড়া এক বছর থেকে সব বয়সের মানুষকে দেয়া হবে। আজ রোববার (২৬ জুন) থেকে শুরু হয়ে আগামী ২ জুলাই (শনিবার) পর্যন্ত প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রাথমিকভাবে রাজধানীর পাঁচটি স্থানে দেয়া হবে এই টিকা। সকাল থেকে যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখান এলাকার এক বছরের বেশি যে কোনো মানুষকে মুখে খাওয়ার এই টিকা দেয়া হবে। ১৪ দিন পর এই টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে।

টিকাদান সকাল থেকে শুরু হলেও কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান হবে বিকেলে। আইসিডিডিআর,বির সাসাকাওয়া মিলনায়তনে অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সিডিসি জানিয়েছে, ২৬ জুন থেকে ২ জুলাই প্রথম ডোজ মুখে খাওয়ার কলেরা টিকাদানের ক্যাম্পেইন পরিচালিত হবে।  ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। 

জানা গেছে, কলেরার টিকা কেনা ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নের আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর কর্মসূচি বাস্তবায়ন করছে আইসিডিডিআর,বি।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ঢাকা শহরে ২ লাখ ৬৬ হাজার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে অনেকে কলেরায় আক্রান্ত ছিলেন।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব