অপরিকল্পিত রাস্তার কাজের কারণে পানিবন্দি শত শত পরিবার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি বেশ কিছুদিন যাবৎ। কাদের মোহন নামে এই সড়কটির প্রায় এক কিলোমিটার পানির নিচে ডুবে থাকায় চলাচলে বিঘ্ন ঘটছে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।
সরোজমিন দেখা যায়, আজমপুর থেকে মহুরী প্রজেক্ট সড়কের পাতাকোট এলাকায় সংযোগ সড়কের পশ্চিম দিকে কাদের মোহন সড়ক পানির নিচে। নারী পুরুষ সবাই ঘর থেকে বাহির হয়ে ডুবন্ত রাস্তা দিয়ে হাঁটছে। সামান্য বৃষ্টিতে ডুবে যায় সড়কটিসহ পাশের কয়েকটি গ্রাম। বিগত দিনে এখানে কখনো পানি জমেনি।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) কর্তৃপক্ষ উন্নয়ন সংস্কারের জন্য কাদের মোহন সড়ক নিয়ে বেজা কর্তৃপক্ষ রাস্তাটি সম্পসারণ করছে। কিন্তু রাস্তাটি সম্পসারণ করা হলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। প্রতিদিন সড়কের পাশে অবস্থিত আবু হুরায়রা (রা.) মাদ্রাসা ও আবু হুরায়রা জামে মসজিদের শত শত ছাত্র-ছাত্রী ও মসজিদের মুসল্লিরা রাস্তা দিয়ে চলাচল করে থাকে, যা বর্তমান বর্ষা মৌসুমে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে।
এ ব্যপারে স্থানীয় ইউপি সদস্য জাহেদুল ইসলাম বলেন, রাস্তাটি সম্পসারণের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অতিরিক্ত পানির কারণে রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর ডুবে সমস্যাটা স্থায়ী আকার ধারণ করেছে।
অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান খোকন কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার মো. রুবেল জানান, আমাদের কাজের ড্রয়িংয়ে একটি কালভার্ট আছে। স্থানীয়দের অভিযোগের বিষয়টি বিবেচনা করে সুবিধাজনক স্থানে কালভার্টটি স্থাপন করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করব।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জায়গাটি পরিদর্শন করেছি। বেজা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীতে ২৭ তম নবীন বরন অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে পেকুয়ায় প্রশাসনের প্রস্তুতি সভা
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ ভূমি অফিসে ভুয়া রায় দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা: জালিয়াতি ধরা পড়ে ৭ দিনের কারাদণ্ড
পত্নীতলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন
হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার
আক্কেলপুরে ছাত্রদলের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান
চৌগাছায় স্বামীকে তালাক দেওয়ায় গৃহবধূর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ
Link Copied