ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ২৩-১০-২০২৫ রাত ১০:১

চুয়াডাঙ্গা জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) খন্দকার রুহুল আমিন, আরআই, পুলিশ লাইন্স চুয়াডাঙ্গা, পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় আজ ২৩ অক্টোবর ২০২৫ তারিখ বেলা ১২:৩০ ঘটিকায় পদোন্নতি প্রাপ্ত এই পুলিশ কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংকব্যাজ পরিয়ে দেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। জনাব খন্দকার রুহুল আমিন ঝিনাইদহ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। পরবর্তীতে দক্ষতার ভিত্তিতে তিনি পর্যায়ক্রমে পদোন্নতি লাভ করেন। চাকরি জীবনে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টার, আরআই (খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা) হিসেবে পেশাদারিত্বের সাথে অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উক্ত র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা; জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন