ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২৩-১০-২০২৫ রাত ১০:৩৩

চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে শাহাদাত হোসেন বাবুল (৪৩), ফারুক হোসেন (৩০) ও জাকির হোসেন (৩৫) নামে তিন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় কচুয়া উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে মাদক কারবারি বাবুল ও ফারুককে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৫পিস ইয়াবা ট্যাবলেট।

অপর অভিযানে বেলা ২টার দিকে হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি জাকির হোসেনকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০পিস ইয়াবা ট্যাবলেট।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা