গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান হোসেন আলী আর নেই
টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা নগদা শিমলা ইউনিয়নের সাতবারের নির্বাচিত চেয়ারম্যান এম হোসেন আলী (৮৪) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালে শনিবার (২৫ জুন) রাত ২টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক স্কুলশিক্ষক এম হোসেন আলী জেলা আওয়ামী লীগের সদস্য, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সাতবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ ও গভীর সমবেদনা জানানো হয়েছে।
আজ রোববার বাদ জোহর পৌর শহরের সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম ও বনমালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ আছর দ্বিতীয় জানাজা নামাজ শেষে তার লাশ দাফন করা হবে।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied