ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনে চরে পরকীয়া প্রেমিকের সহায়তায় ঘুমন্ত স্বামীকে হত্যা


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২২ বিকাল ৫:২৮
ভোলার তজুমদ্দিনের চরজহিরউদ্দিনে স্ত্রীর পরকীয়া প্রেমিকের সহায়তায় অণ্ডকোষ ও বালিশচাপা দিয়ে ঘুমন্ত স্বামীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রোববার (২৬ জুন) সকালে প্রেমিকসহ দুজনকে আটক করেছে পুলিশ।
 
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, রোববার সকালে স্বামী হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগ স্বীকার করায় স্ত্রী শারমিন বেগম ও প্রেমিক লিটনকে আটকের পর জেলহাজতে প্রেরণ করা হয়।
 
স্ত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা গেছে, গত শুক্রবার (২৪ জুন) গভীর রাতে তারা দুজন মিলে ঘুমন্ত হুমায়ুন কবিরের অণ্ডকোষ ও বালিশচাপা দিয়ে হত্যা করে। হুমায়ুন কবির (৩২) সোনাপুর ইউনিয়নের চরজহিরউদ্দিন অংশের ৩নং ওয়ার্ডের চরশাওন এলাকার নুরুল ইসলামের ছেলে।
 
আটককৃতরা হলো- শারমিন বেগম (২৭), স্বামী নিহত হুমায়ুন কবির এবং মো. লিটন (৩২), পিতা আবুল কাশেম, উভয় সাং চরজহিরউদ্দিন ৩নং ওয়ার্ড,  সোনাপুর, তজুমদ্দিন, ভোলা।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব বড়ুয়া আসামির কোর্টে হাজির করেন।

এমএসএম / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন