দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে গাড়ির অপেক্ষায় ফেরি
মাওয়া-জাজিরা রুটে পদ্মা সেতুর উদ্বোধনে দক্ষিণবঙ্গের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের চাপ অনেকটা কমে গেছে। মহাসড়কে বহুদিনের সাধারণ চিত্র যানবাহনের সেই দীর্ঘ সারি আর নেই। ঘাটগুলোতে বাঁধা রয়েছে খালি ফেরি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর যাত্রী ও যানবাহনের পূর্ণ অথবা আংশিক লোড নিয়ে ছেড়ে যাচ্ছে একেকটি ফেরি। এতদিন এ রুট দিয়ে ৮-১০ হাজার যানবাহন ও লক্ষাধিক যাত্রী পদ্মা পারাপার হতো প্রতিদিন।
দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের এক দিন পর থেকে দৌলতদিয়া ঘাটের মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি আর নেই। লঞ্চ ও ফেরিঘাটগুলো রয়েছে ফাঁকা। তবে মাঝেমধ্যে দু-একটি করে পরিবহন ও দু-একটি কাভার্ডভ্যান, ট্রাক ফেরিতে উঠতে দেখা গেছে এবং একেকটি ফেরিঘাটে ৪০ থেকে ৫০ মিনিট অপেক্ষা করে যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখন আর ফেরির জন্য যানবাহনগুলোকে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে না। উল্টো যানবাহনের জন্য ফেরিগুলোকে অপেক্ষা করতে হচ্ছে। ঘাটে আসা প্রতিটি যানবাহন সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। এতে চালক ও সহকারীদের মনে স্বস্তি ফিরে এসেছে। লঞ্চঘাটের চিত্রও প্রায় একই ধরনের।
এক কার্ভাডভ্যানচালক জানান, পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দৌলতদিয়া ঘাট এখন ফাঁকা। অন্যান্য দিনের মতো মহাসড়কে আগের মতো কোনো যানবাহনের সারি নেই। আমি কুষ্টিয়া থেকে সরাসরি ঘাটে এসে ফেরিতে উঠে যেতে পেরেছি। এতে দ্রুত ঢাকায় যেতে পারব।
দৌলতদিয়া-পাটুরিয়ার কোনো পাড়েই গাড়ির চাপ নেই জানিয়ে ফেরি কেরামত আলীর লস্কর মো. শুকুর আলী জানান, দুই পাড়ের ঘাটই ফাঁকা। আগে একটি ফেরি লোড হতে সময় লাগত ১৫ থেকে ২০ মিনিট। এখন গাড়ি কম থাকায় একেকটি ফেরি লোড হতে সময় লাগছে ৪০ থেকে ৫০ মিনিট। গাড়ির জন্য প্রতিটি ফেরিকে ঘাটে অপেক্ষায় থাকতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালেদ নেওয়াজ জানান, পদ্মা সেতু হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের ওপর যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা কমেছে। যাত্রী ও যানবাহন স্বস্তিতে পারাপার হচ্ছে। তবে যানবাহন কমার পরিসংখ্যানটা পাঁচ-সাত দিন পর স্পষ্ট বোঝা যাবে। এই নৌরুটে ছোট-বড় ২০টি ফেরি চলাচল করছে। ছোট ডাম্ব ফেরিগুলোকে রাতে বসিয়ে রাখার চিন্তা-ভাবনা করা হচ্ছে।
জামান / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন