উজ্জ্বল ভবিষ্যৎ ও অফুরন্ত সম্ভাবনা মাদকের কারণে নষ্ট হচ্ছে
মাদক সেবন মাদকসেবীর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মাদক একজন মানুষের সহজাত আবেগ ও গুণাবলীকে ধ্বংস করে বাস্তবতাকে ভুলিয়ে দিচ্ছে। মাদকাসক্ত ব্যক্তি বাস্তবতাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। অনেক উজ্জ্বল ভবিষ্যৎ, অনেক অফুরন্ত সম্ভাবনা মাদকের কারণে শেষ হয়ে যাচ্ছে। মাদকের ছোবল থেকে আমাদের বাঁচতে হবে। মাদকাসক্ত ব্যক্তি অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িয়ে পড়ছে।
গতকাল ২৬ জুন (রোববার) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় বক্তার উপরোক্ত মন্তব্য করেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালিপরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উল্যাহ। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহিম কবির, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনীর, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল প্রমুখ।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ