পদ্মা সেতু পার হতে বাইকারদের ভরসা এখন পিকআপ
গত শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার এই সেতু দিয়ে হাজার হাজার মোটরসাইকেল পার হয়েছে। তবে ওই দিনই সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে সেতু কর্তৃপক্ষ। ফলে সেতু পার হতে এখন নতুন বুদ্ধি বের করেছেন বাইকাররা। সোমবার (২৭ জুন) সকালে দেখা যায়, পিকআপে বাইক তুলে পদ্মা সেতু পার হচ্ছেন বাইকাররা।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কথা হয় হাসান আহমেদ নামে এক বাইকারের সঙ্গে। তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্য এসেছিলাম ময়মনসিংহ থেকে। গত রাতে ফরিদপুরে ছিলাম। এখন যাওয়ার জন্য এসেছি। কিন্তু আসার পর এতবড় দুর্ভোগ পোহাতে হবে সেটা বুঝতে পারিনি। এখন গাড়ি পিকআপে করে স্বপ্নের সেই পদ্মা সেতু পার হতে হবে।
আজ সকাল থেকে টোল প্লাজার আশপাশে মোটরসাইকেল আসতে দেয়া হচ্ছে না। যারা আসছেন তাদের পেছনে পাঠিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সরেজমিন ঘুরে দেখা যায়, টোল প্লাজার আগেই আটকে দেয়া হচ্ছে মোটরসাইকেলগুলো। টোল প্লাজার আশপাশে তেমন গাড়ির জটলা নেই। বাইকগুলো পিকআপে তুলে সেতু পার করা হচ্ছে। প্রতিটি পিকআপে ৫ থেকে ৬টি করে মোটরসাইকেল ওঠানো হচ্ছে। এর জন্য ১৩০০ থেকে ১৫০০ টাকা করে নিচ্ছেন পিকআপ চালকরা।
আনিসুর রহমান নামে এক ব্যক্তি বলেন, পদ্মা সেতু হলে চাকরি করব ঢাকায় গিয়ে, রাতে ঘুমাব বাড়িতে এসে- এমনটা ভেবেছিলাম। কিন্তু এখন তো দেখছি বড় ভোগান্তিতে পড়েছি। সরকারিভাবে বন্ধ করে দেয়া হয়েছে মোটরসাইকেল পারাপার।
ফরিদপুর থেকে পদ্মা সেতু দেখতে আসা আলম বলেন, দাদা পদ্মা সেতু দেখবে। তাই তাকে পেছনে নিয়ে ফরিদপুর থেকে এসেছি। কিন্তু এখন দেখি পদ্মা সেতুতে উঠতে দেয় না। তাই এখন চলে যাওয়া ছাড়া উপায় নেই।
সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, পদ্মা সেতুতে গতকাল ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। প্রথম দিন মোট ৫১ হাজার ৩১৬টি যানবাহন পার হয়েছে।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি