ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বাংলাবাজার ঘাটে হকারদের-আর্তনাদ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৬-২০২২ দুপুর ১১:৫৩

পদ্মা সেতু চালুর পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে বন্ধ রয়েছে লঞ্চ-স্পিডবোট-ফেরিসহ সব সেবা। ফলে ঘাট ঘিরে যারা জীবিকা নির্বাহ করতেন তারা বেকার হয়ে পড়েছেন। এতে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। 

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটের হকার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাবাজার-শিমুলিয়া ঘাট ঘিরে হাজারো হকার জীবিকা নির্বাহ করতেন। গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর অচল হয়ে পড়েছে ঘাট। চলছে না লঞ্চ, ফেরি, স্পিডবোট। এতে দুচিন্তায় পড়েছেন হকাররা- কিভাবে চলবে তাদের সংসার? 

ঘাটের পাশে বন্ধ চায়ের দোকানে বসে কথা হয় মুড়ি বিক্রেতা রফিকের সঙ্গে। তিনি বলেন, যখন লঞ্চ-ফেরি চলত, তখন এক দিনে হাজারখানেক টাকা উপার্জন করতে পারতাম। কিন্তু পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে ঘাটে কোনো লোকজন আসে না। তাই আমাদের আর বেচাকেনা হয় না। জমি-জমা নেই, সরকার যদি আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত, তাহলে পরিবার নিয়ে দুমুঠো খেয়ে বাঁচতে পারতাম।

কাঁঠালবাড়ী এলাকার পান বিক্রেতা চুন্নু বলেন, পান বিক্রি করে ভালোই ছিলাম। লঞ্চ বন্ধ হওয়ায় দুদিন ধরে কাজের জন্য ঘুরছি। দেখি একটা কাজ পাই কি-না।

মাদারীপুরের শাহ আলম আকন বাংলাবাজার ঘাটে বিভিন্ন রকমের ফল বিক্রি করতেন। তিনি  বলেন, সরকারের কাছে আমাদের একটা আবেদন, সরকার হকারদের জন্য যেন কিছু একটা করে দেয়। সামনে বিকল্প পথে আয়ের রাস্তা খুবই কম। জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়ে দিয়েছি পদ্মার পাড়ে। এখন কৃষিকাজ বা মাছ ধরা ছাড়া আর কী করব? আমাদের এত টাকা নেই যে ব্যবসা করব।

বাংলাবাজার ঘাটের হকার মফেজ মুন্সী বলেন, ‘যদি ঘাট না থাকে তাহলে আমগো ব্যবসা বন্ধ হইব। খামু কী, পরমু কী। ব্রিজের ওপর আমাদের কোনো ব্যবসা চলবে না। সরকার যদি আমাদের কিছু ঋণ দিত, ঋণের টাকা দিয়ে নতুন করে কিছু করে খাইতে পারতাম।’

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত