ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সদরপুরে বর্ষার শুরুতেই পদ্মা-আড়িয়াল খাঁয় চলছে রেনু-পোনা নিধন


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ২৭-৬-২০২২ দুপুর ১২:৪২

বর্ষার শুরুতেই ফরিদপুরের সদরপুরের পদ্মা ও আড়িয়াল খাঁসহ বিভিন্ন নদ-নদী ও জলাশয়ে আড়াআড়ি বাঁধ দিয়ে অবাধে মাছের রেনু-পোনা নিধন করছে জেলেরা। ফলে বর্ষা মৌসুমে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে দিন দিন দেশীয় প্রজাতি রমাছ বিলুপ্ত হচ্ছে।

এক কালের ফরিদপুরের মৎস্য ভাণ্ডার সদরপুর চৈতার কোল ৩২নং কোল, চর ডুবাইল কোল, ছোট কোল, বড় কোল আজ শুকিয়ে যাওয়ার কারণে শুকনা মৌসুমে মাছের প্রজনন হচ্ছে না। রেনু-পোনা ও ৯ ইঞ্চির নিচে ছোট মাছ ধরা নিষেধ থাকলেও তা এখানে মানা হচ্ছে না। সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি দেখেও দেখছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। 

সরেজমিন তথ্য সংগ্রহকালে আকোটের হাটসংলগ্ন খালে স্লুইসগেট, চর রামনগর, শিমুলতলী বাজারসংলগ্ন হাজীকান্দি খাল, কাটাখালী, লোহারটেক খাল, মুন্সিরচর মরা আড়িয়ালখাঁ, শয়তানখালী পদ্নার পাড়ঘেঁষে, নারিকেল বাড়িয়ার বিভিন্ন চরের জলাশয়ে আড়াআড়ি বাঁধ দিয়ে টোনা জাল, চায়না দোয়ারি ও মশাড়ি জাল পেতে ছোট মাছের পোনা অবাধে শিকার করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে অতিদ্রুত ব্যবস্থা নিচ্ছি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার