পিরোজপুরে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক ওয়ার্কশপ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক ওয়ার্কশপ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) দিনব্যাপী বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ ওয়ার্কশপ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওয়ার্কসপের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম শিকদার।
এ সময়ে জেলা গার্ল গাইডস কমিশনার রমা রানী সাহা, সদস্য সচিব আনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ নাদিরা নাসরিন, স্থানীয় গার্ল গাইডস্ কমিশনার মনিজা খানম, সদস্য সচিব শাহিনুর বেগম, ট্রেজারার রোজিনা খানমসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে বনজ, ফলদ ও ঔষধি ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত