কাশিয়ানীতে সালাম না দেয়ায় সচিবকে লাঞ্ছিত করলেন ইউপি চেয়ারম্যান
পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সালাম না দেয়ায় সচিব মনোজ দত্তকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শাওন গতকাল রোববার দুপুরে ইউনিয়ন পরিষদে এ কাণ্ড ঘটান।
আজ সোমবার (২৭ জুন) সচিব মনোজ দত্ত সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এ ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা এ ঘটনার দ্রুত বিচারের দাবী করেন।
পারুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মনোজ দত্ত বলেন, আমি পারুলিয়া ইউনিয়ন পরিষদের পাশাপাশি অতিরিক্ত মাহমুদপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছি। রবিবার দুপুরে পারুলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান ছিল। সেখানে চেয়ারম্যান শফিকুল ইসলাম শাওন আসেন। এসেই তিনি আমার রুমে প্রবেশ করেন। এসময় আমার রুমে থাকা সকলে চেয়ারম্যানকে সালাম দেন। কিন্তু আমি ফোনে ট্যাগ অফিসারের সাথে কথা বলায় চেয়ারম্যানকে দেখতে পাইনি। কিন্তু চেয়ারম্যান তাকে সালাম কেন দেই নি এ কারনে আমাকে গালিগালাজ করে মারতে আসেন এবং আমাকে লাঞ্ছিত করেন।
তিনি আরো বলেন, এ ব্যাপারে আমি কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
পারুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আহম্মেদ মোল্যা ও ২নং ওয়ার্ড সদস্য মো: নজরুল ইসলাম বলেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শাওন পরিষদে এসেই সচিব মহোদয়ের রুমে আসেন। এ সময় আমরা তাকে সালাম দেই। কিন্তু সচিব মহোদয় ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় তাকে দেখতে পাননি এবং সালাম দিতে পারেননি। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সচিব মনোজ দত্তের ওপর চড়াও হয়ে মারতে যান এবং গালিগালজ করেন। পরে আমরা এর কারণ জানতে চেয়ারম্যানের সাথে কথা বলি। কিন্তু তিনি আমাদের কথা না শুনে চলে যান। একজন চেয়ারম্যানের কাছ থেকে আমরা এমন আচারণ আশা করিনি। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাই।
এ ঘটনায় অভিযুক্ত পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শাওন কথা বলতে চাননি। তবে তিনি বলেন, সচিব যেখানে যেখানে অভিযোগ দেবেন, সেটি সত্য না মিথ্যা আমি সেখানেই জবাব দেব।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
নেত্রকোণার মদনে আলোচিত সেই মাদ্রাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা ডিএনএ প্রমাণিত
মদনে শিশুধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকই নবজাতকের পিতা
চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’: পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন
কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা
আড়ানী ডিগ্রি কলেজে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা
নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি
বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার
দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার
হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা
নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা
Link Copied