ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়ালেন কণ্ঠশিল্পী লায়লা


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ২৭-৬-২০২২ রাত ১০:৪১
সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুরের বন্যার্তদের পাশে এগিয়ে এলেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা ও তার মনপাবন গ্রুপের সদস্যরা। এ সময় তিনি নৌকা দিয়ে পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
 
সোমবার (২৭ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত জৈস্তাপুর উপজেলার শেওলারটুক, ডুলটির পাড়সহ কয়েকটি এলাকায় সঙ্গীত শিল্পি সুলতানা ইয়াসমিন লায়লা অসহায় ও বানভাসী সাড়ে ৩শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় মনপাবন গ্রুপের সদস্যরাসহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।
 
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহ, সাংবাদিক ইউসুফুর রহমান, সাইদুল ইসলাম, কালাম পালোয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
 
এর আগে রোববার দিনব্যাপী তিনি গোয়াইনঘাট উপজেলায় বানভাসীদের মাঝে ৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার পৌঁছে দেন।
 
এ ব্যাপারে কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা বলেন, সিলেটের বানভাসীদের এই বিপদের দিনে মানুষকে একটু সহযোগিতা করার জন্য আমাদের টিম ঢাকা থেকে চলে এসেছে। আমরা আমাদের  গ্রুপের মাধ্যমে একটি তহবিল সংগ্রহ করেছি।  সেই তহবিল থেকে আরো কিছু টাকা সংগ্রহ করে গোয়াইনঘাটে ৫০০ পরিবার এবং জৈন্তাপুরে আরো ৩৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি, যা দিয়ে বানভাসিরা কিছুটা হলেও উপকৃত হবেন। আমার বাবা অসুস্থ। তাই সকলের কাছে আমার বাবার জন্য দোয়া চাই।
 
তিনি আরো বলেন, আমরা চাই মানুষের বিপদের সময় যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে এলে কোনো বানভাসি অভুক্ত থাকবেন না।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ