সৌদি পৌঁছেছেন ৪২ হাজার বাংলাদেশি হজযাত্রী
হজ ফ্লাইট শুরু হওয়ার পর সোমবার (২৭ জুন) পর্যন্ত ২৩ দিনে ১১৭টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৪২ হাজার ১ জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ৬১৬ জন রয়েছেন। ১১৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।
সৌদি আরবে এখন পর্যন্ত ৬ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে ৪ জন পুরুষ এবং ২ নারী রয়েছেন।
সৌদি আরবে চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।
সৌদি আরবে হজযাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
জামান / জামান
পোশাক পরিধানে ইসলামের ৮ নির্দেশনা
যে আমলে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়
দৈনন্দিন জীবনে নবীজির অনুসরণ
ঈদে মিলাদুন্নবী উদযাপন শুরু হয়েছিল যেভাবে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ঈমান, মহব্বত ও কৃতজ্ঞতার মহিমান্বিত প্রকাশ!
যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন