এমপি মনুর ভুয়া পিএস চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেফতার
ঢাকা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী মনিরুল ইসলামের পারসোনাল সেক্রেটারি (পিএস) দাবি করে চাঁদাবাজির সময় তারেক জামাল নামে (ভুয়া) এক প্রতারককে হাতেনাতে গ্রেফতার করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে সোমবার রাতে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন এমপির আসল পিএস মো. জিয়াউদ্দিন জিয়া।
জানা গেছে, প্রতারক তারেক জামাল এমপির পিএস মো. জিয়াউদ্দিন জিয়ার নকল ভিজিটিং কার্ড ব্যবহার করে এবং নিজেকে সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুর পিএস জিয়াউদ্দিন জিয়া দাবি করে চাঁদাবাজি করার সময় হাতেনাতে ধরা পড়ে তারেক জামাল নামে এক প্রতারক। পরবর্তীতে ওই প্রতারককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়।
এ ধরনের প্রতারক ও চাঁদাবাজদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য জোর অনুরোধ জানিয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি। তিনি বলেন, তারেক জামালের মতো টাউট-বাটপারদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হয়েছে। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দলের নেতাকর্মী অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেন। অপরাধীদের কোনো ছাড় দেন না। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলছি, ঢাকা-৫ নির্বাচনী এলাকায় কোনো অপকর্ম চলবে না। অপরাধের সাথে জড়িদের চুল পরিমাণ ছাড় দেয়া হবে।
এমএসএম / জামান
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
Link Copied