ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে মৌলিক সাক্ষরতা প্রকল্পের গণজমায়েত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২২ দুপুর ৩:২৩

সিরাজগঞ্জের তাড়াশে মৌলিক সাক্ষরতা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে গণজমায়েত অনুষ্ঠানে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হাসপাতাল সংলগ্ন খেলার মাঠে প্রকল্পের সুপারভাইজার, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার একেএম মনিরুজ্জামান, মাধাইনগর ইউপি চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব, মৌলিক সাক্ষরতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার হাবিবুল্লাহ, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার প্রজেক্ট ম্যানেজার বুলবুল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলী প্রমুখ।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ সুপারবাইজার, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সন্মননা ক্রেস্ট ও সকলের অংশগ্রহণে মহিলাদের বালিশ খেলা, চেয়ার সিটিং খেলা, বেলুন ফাটানো এবং পুরুষদের জন্য হাঁড়ি ভাঙ্গা খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। 

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন