স্কুল শিক্ষিকা তিন দিন ধরে নিখোঁজ
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকার চিলড্রেন ভয়েস নামে একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা আফসানা শারমিন শিমু (৪২) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পুলিশ তার স্বামী আব্দুর রহিম শিকদারকে মঙ্গলবার (২৮ জুন) জিজ্ঞাসাবাদ করেছে। স্বামী আব্দুর রহিম শিকদার ইন্টারনেট পার্টস ব্যবসায়ী ও বয়রা কলেজ রোডের সাত্তার ঢালী লেন এলাকার বাসিন্দা।
স্কুল শিক্ষিকার মা হালিমা খাতুন জানান, গত ২৫ জুন রাতে তার মেয়ে শিমুকে মারধর করে ঘর থেকে বের করে দেয়া হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। থানায় অভিযোগ করলে পুলিশ আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদ করলেও শিমুর সন্ধান পাওয়া যায়নি। আমরা মেয়ের জীবন নিয়ে শংকার মধ্যে আছি।
চিলড্রেন ভয়েস স্কুলের পরিচালক মো. জাহাঙ্গীর ইসলাম জানান, আফসানা শারমিন শিমু একজন ভালো শিক্ষক। গত তিন দিন ধরে তিনি স্কুলে আসছেন না। এতে সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার মিত্র জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। ২৫ জুন রাত আড়াইটার দিকে ওই শিক্ষিকা ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বাড়িতে রেখে গেছেন। আমরা তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছি। নিখোঁজের বিষয়টি রহস্যজনক।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত