মৃত্যুবার্ষিকীতে দাদির কবরে সপরিবারে শ্রদ্ধা জানালেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস
১৫তম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত দাদি শেখ আছিয়া বেগমকে পরম শ্রদ্ধায় সপরিবারে স্মরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (২৮ জুন) বিকেলে বনানী কবরস্থানে শায়িত শেখ আছিয়া বেগমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস সপরিবারে এ শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পার্ঘ্য অর্পণের পর পরিবারবর্গ সহকারে ঢাদসিক মেয়র মরহুমা শেখ আছিয়া বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় ঢাদসিক মেয়রের সহধর্মিণী আফরিন তাপস, দুই সন্তান শেখ ফজলে নাওয়াল ও শেখ ফজলে নাশওয়ান উপস্থিত ছিলেন।
উল্লেখ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজ বোন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির মাতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের দাদি শেখ আছিয়া বেগম ২০০৭ সালের ২৮ জুন ইন্তেকাল করেন।
এমএসএম / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
Link Copied