ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মান্দায় জমি দখলের চেষ্টা : প্রতিপক্ষের মারপিটে নারীসহ আহত ৬


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ১:৪৬

নওগাঁর মান্দায় জোরপূর্বক জমি দখলের চেষ্টার ঘটনায় প্রতিপক্ষের মারপিটে নারীসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভালাইন ইউপির মোয়াই গ্রামে।  ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন- উপজেলার ভালাইন ইউপির মোয়াই গ্রামের মৃত মনির তরফদারের ছেলে শহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী রওশন আরা (৪৫), ছেলে সুমন (২৮), সুমনের স্ত্রী সাদিয়া (১৮), সুজন (২৫) এবং সুজনের স্ত্রী রুবিনা (২২)।

অভিযুক্তরা হলেন- একই এলাকার প্রতিবেশী মৃত ইসাহাক আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০), মজিদুল ইসলাম (৩৫), মতিউর রহমানের ছেলে বাবু (৪০), বোলন  (৩৮), মজির উদ্দিন তরফদারের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), মতিউর (৬০) এবং মৃত সুরুজ তরফদারের ছেলে মজির তরফদার (৬০)।   

জানা গেছে, আহত শহিদুল ইসলাম ও অভিযুক্ত বাবুল হোসেন আপন ভাই। দুজনের বাবা মৃত মনির তরফদার। মনির তরফদারের সম্পত্তি সমান অংশে দুই ভাই ভাগ-বাটোয়ারা করে নেন। কিন্তু অভিযুক্ত ছোট ভাই বাবুল হোসেন এলাকার হামিদুল নামে এক ব্যক্তির কাছে ২ শতক জমি বিক্রি করে দেন। জমি বিক্রির কিছুদিন পর থেকে আহত শহিদুলের খলিয়ান জোরপূর্বক দখলের চেষ্টা করেন হামিদুর। 

আহতদের দাবি, বাবুলের জমি দখল না করে জোরপূর্বক তারা আমাদের জমি দখলের চেষ্টা করেন। এ সময় বাধা প্রদান করলে তারাসহ ১০ থেকে ১২ জন ভাড়াটিয়া লোকজ এনে পরিকল্পিতভাবে খলিয়ান দখলের চেষ্টা করেন। এ সময় বাধা প্রদান করলে তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বেধড়ক মারপিট করে গুরুতর জখম করেন।

এ ঘটনায় আহত রুবিনা জানান, মারপিট করে তারা বলে বেড়াচ্ছেন, চেয়ারম্যান গোলাম মোস্তফা আমার বন্ধু হয়। এছাড়াও আমরা থানা পুলিশকে ম্যানেজ করেছি। আমাদের কিছুই করতে পারবে না কেউ।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’