সিরাজগঞ্জের চৌহালীতে গাছসহ গাঁজা চাষি গ্রেফতার
সিরাজগঞ্জের চৌহালীতে গাছসহ এক গাঁজা চাষিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবা গত রাত দেড় ঘটিকায় উপজেলার ঘোরজান ইউনিয়নের হাটঘোরজান গ্রামের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজার গাছসহ মো. হেলাল উদ্দিনকে (২৮) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হেলাল উদ্দিন উপজেলার ঘোরজান ইউনিয়নের হাটঘোরজান গ্রামের মো. আরফান বেপারির ছেলে ৷ সে দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে গাঁজা চাষ করে আসছিল ৷ চৌহালী থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই রতন কুমার, এসআই মানিক, এএসআই সাইদুল সহ সঙ্গীয় ফোর্স ৷
এ ব্যাপারে চৌহালী থানার অফিসার ইনচার্জ হারুন-অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোরজান ইউনিয়নের হাটঘোরজান গ্রামের নিজ বাড়ি থেকে হেলাল উদ্দিনকে গ্রেফতার করে চৌহালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ৷ আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
এমএসএম / জামান
উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন
প্রেসক্লাব সা: সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অডিও প্রকাশ ; সুশীল সমাজের নিন্দা
ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান
আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীবাসী দেখতে পারবেনঃ প্রতিমন্ত্রী মীর হেলাল
বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া
মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী
কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ
রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন
নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে
পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নে অযোগ্যদের মাতৃত্বকালীন ভাতা প্রদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ
বাবা ছিলেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছেলে এখন বহাল তদবিরে ইউএনও
Link Copied