১১ দফা দাবিতে পাবিপ্রবির কর্মচারী পরিষদের মানববন্ধন, স্মারকলিপি পেশ
১১ দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কর্মচারী পরিষদ মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে। বুধবার (২৯ জুন) দুপুরে ক্যাম্পাস চত্বরে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদ ইউজিসি কর্তৃক অভিন্ন নীতিমালার প্রতিবাদসহ ১১ দফা দাবিতে এ মানববন্ধন করে।
বক্তারা বলেন, ইউজিসি যে স্থায়ী বেতন কমিশন গঠনপূর্বক বঙ্গবন্ধু ঘোষিত ১৯৭৩ সালের ১০ ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা অনুসরণ, পোষ্য কোটা নিশ্চিতকরণসহ যে ১১ দফা দাবি ইউজিসিকে দেয়া হয়েছিল, ইউজিসি সে দাবিগুলো না মেনে, কারো সাথে আলোচনা না করে তাদের নিজেদের বানানো অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে যাচ্ছে; যেটা বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীর জন্য হুমকি। এ কারণে ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য সারাদেশে কর্মসূচি পালন করা হচ্ছে। এসব দাবি বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের সভাপতি ফজলে আলী তুষার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাবেক সভাপতি জামসেদ পলাশ, সাবেক সাধারণ সম্পাদক শাহারয়িার পাভেল, পাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন জাবিউল্লাহ মনি, কর্মচারী হাবিবুর রহমান, ইমান আলী প্রমুখ।
পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বরাবর কর্মচারীরা দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন