দুর্নীতি মুক্ত করতে প্রয়োজন সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার : দুদক কমিশনার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২১-২২ আওতাধীন জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘দুর্নীতি বিরোধী সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিনার ড. মোঃ মোজাম্মেল হক খান। তিনি বলেন, উন্নত গবেষণা ও সৃজনশীল শিক্ষাদানে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম আজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছেছে। এ সুনাম ধরে রাখতে হলে মানসম্মত শিক্ষার পাশাপাশি দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করে সৃজনশীল গবেষণায় অধিক যত্নশীল হতে হবে। তিনি বলেন, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে দুর্নীতিমূক্ত প্রশাসন গড়তে এবং সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ‘দুর্নীতি বিরোধী সভা’ সময়োপযোগী। বলার অপেক্ষা রাখে না, জাতীয় উন্নয়ন-অগ্রগতি, ন্যায়বিচার ও সুশাসনের ক্ষেত্রে যে সকল বাধা আমাদের সামনে দাঁড়িয়েছে দুর্নীতি তার মধ্যে অন্যতম। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন। সর্বোপরি, দুর্নীতি থেকে এ দেশ ও জাতিকে রক্ষা করতে সর্বত্র প্রয়োজন সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার। দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠীর উন্নত জীবনযাপন নিশ্চিত করতে হলে ‘দুর্নীতি’ প্রতিহত করা ছাড়া কোনো উপায় নেই।
সভার সভাপতি উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেন, সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে এবং নিজেকে দুর্নীতিমুক্ত রেখে একযোগে কাজ করার আহবান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, অধ্যাপক তোফায়েল আহমেদ ও অধ্যাপক ড. এম. ময়নুল হক। কর্মশালায় বশেমুরকৃবি’র শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied