সিলেটের জৈন্তাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত পাথর নিলামে বিক্রি, জরিমানা আদায়
সিলেটের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় বড়গাং নদীর পাড়ে থাকা প্রায় ১হাজার ঘনফুট পাথর জব্দ করেছেন, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপামনি দেবী। উপজেলা প্রশাসন সুত্রে জানাযায়, জৈন্তাপুর উপজেলার লালা খাল নদী থেকে কিছু পাথরখেকো চক্র অবৈধভাবে পাথর উত্তোলন করছে এমন সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপামনি দেবী বলেন, উপজেলার লালা খাল নদী থেকে কিছু পাথর খেকোচক্র অবৈধভাবে পাথর উত্তোলন করছে বলে জানতে পারি, পরে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১হাজার ঘনফুট পাথর জব্দ করাসহ নিলামে বিক্রি ও জরিমানা করে সর্বমোট ৪৪হাজার টাকা আদায় করা হয়। উপজেলা প্রশাসনের এধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা