শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে খুন, সেই জিতু গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত দশম শ্রেণির ছাত্র আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাত ৮টার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর থানার নগরহাওলা গ্রামে অভিযান পরিচালনা করে জিতুকে গ্রেপ্তার করা হয়। জিতু ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন। ঘটনা সংঘটিত হওয়ার পর গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে র্যাব। তাকে গ্রেপ্তারে র্যাবের একাধিক টিম কাজ করেছে।
প্রসঙ্গত, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তারই ছাত্র আশরাফুল আহসান জিতু। পরে ওই শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করেন। এরপর থেকেই অভিযুক্ত জিতুর শাস্তি দাবি করে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি