ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাভারে শিক্ষক খোন্দকার বদিউল আলমের বিদায় সংবর্ধনা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ১১:১৫
ঢাকার অদূরে সাভারের সর্বোচ্চ বিদ্যাপীঠ সাভার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খোন্দকার বদিউল আলমকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩০) জুন দুপুর থেকে বিকেল পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে কলেজের ২২৩নং কক্ষে এ বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
 
এতে সাভার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা সুলতানার সভাপতিত্বে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমরুল হাসানকে প্রধান অতিথি করা হয়।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. দিল আফরোজা শামীম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোল্লা ফিরোজ আল মামুন, সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফজলুল হক।
 
অনুষ্ঠানে সাভার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এমরানুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা শিক্ষকতা জীবনের ২৭ বছরের পথচলায় শিক্ষিত সমাজ বিনির্মাণে গুণী এই শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
 
তারা বলেন, সাভার সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সর্বদা এই শিক্ষকের অবদান মনে রাখবে। পরে দেশ, জাতি ও সদ্য অবসরে যাওয়া খোন্দকার বদিউল আলমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 
এ সময় সাভার সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক ড. একেএম সাঈদ হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আল-হামরা, সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রভাষক মনিরুজ্জামান, প্রভাষক আল বেলিসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
এদিকে, সাভার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার বদিউল আলম অবসরে যাওয়ায় জ্যেষ্ঠতার ভিত্তিতে একই বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা সুলতানা বিভাগীয় প্রধান হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার