ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নরসুন্দর খুন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ২:২৭

যশোরের কেশবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চঞ্চল দাস (২০) নামে এক নরসুন্দর খুন হয়েছেন।  উপজেলার মজিদপুর গ্রামের দাসপাড়ায় বৃহস্পতিবার (৩০ জুন) রাতে ঘটনাটি ঘটেছে। নিহত চঞ্চল দাস ওই গ্রামের কার্তিক দাসের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানা হাজতে নিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মজিদপুর গ্রামের নরসুন্দর চঞ্চল দাসকে বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মাঠের মধ্যে একটি কলাবাগানে দুর্বৃত্তরা গলায় ও পেটে ছুরিকাঘাত করে। প্রাণ বাঁচাতে দৌড়ে আহত অবস্থায় তিনি স্থানীয় বিকাশ দাসের বাড়িতে এসে পড়ে যান। সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। চঞ্চল দাস কেশবপুর থানার মোড়ের দীপক দাসের সেলুনে নরসুন্দরের কাজ করতেন।

সেলুন মালিক নরসুন্দর দীপক দাস জানান, চঞ্চল দাস এক বছর আগে আমার দোকানে কাজ করত। তার দোকান থেকে অন্য স্থানে কাজে চলে যায়।  

এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কার সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করে শুক্রবার (১ ‍জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। 

এমএসএম / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক