সুন্দরগঞ্জের বাঁশের বেড়া দেয়ায় ১৪ পরিবার ১০ দিন ধরে অবরুদ্ধ
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিপক্ষ বাঁশের বেড়া দেয়ায় ১৪টি পরিবার যাতায়াত করতে না পেরে ৮ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ঘটনাটি উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের ডাক্তারপাড়ায় ঘটেছে।
জানা গেছে, বোয়ালী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোখলেছুর রহমানদের সাথে প্রতিবেশী মৃত মমতাজ আলীর ছেলে আকাব্বর আলী, মৃত ইসাহাক আলীর ছেলে নুরুন্নবী, রুহুল আমীনের ছেলে আসাদুজ্জামান গংদের দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত ২২ জুন প্রতিপক্ষ আকাব্বর গং রেকর্ডভুক্ত রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে মোখলেছুর রহমানসহ ১৪ পরিবারের যাতায়াত পথ বন্ধ করে দেয়। সেদিন থেকে এই পরিবারগুলো অবরুদ্ধ অবস্থায় বসবাস করছে। এমনকি এই ১৪ পরিবারের ৬ জন কলেজ, ৩ জন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৮ জনসহ মোট ১৭ জন শিক্ষার্থীও প্রতিষ্ঠানে যেতে পারছে না বলে ভুক্তভোগীরা জানান।
তারা আরো জানান, এর আগে গত ফেব্রুয়ারি মাসে একই ভাবে প্রতিপক্ষরা তাদের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছিল। সে সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া তুলে দিয়ে তাদের যাতায়াতের সুযোগ করে দেন এবং জমিজমা নিয়ে কোনো সমস্যা থাকলে স্থানীয়ভাবে শালিসে বসে সমাধানের জন্য তাগিদ দেন।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট ইউপি সদস্য আনিছুর রহমান জানান, উনারা দুপক্ষ প্রতিবেশী। রাস্তা নিয়ে অনেক দিন ধরে উনাদের বিবাদ চলছে। সবার জন্য সুবিধাজনক যাতায়াত রাস্তা বের করলেই সমস্যাটির সমাধান হয়। কিন্তু একপক্ষ মানলে অপরপক্ষ মানে না।
ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম মুকুল জানান, এর আগে একবার বাঁশের বেড়া খুলে দেয়ার পর দুপক্ষকেই স্থনীয়ভাবে বৈঠকে বসার আহ্বান জানানো হলেও কোনো পক্ষই এগিয়ে আসেনি। তাই তাদের সমস্যার সমাধান হয়নি। তবে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করা অমানবিক।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল- মারুফ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
Link Copied