ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘা থানায় জরাজীর্ণ বৈদ্যুতিক স্টিলপুল তারের সংযোগ পরিবর্তন করালেন ওসি


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ৪:১১
রাজশাহীর বাঘা থানায় জরাজীর্ণ ৩৯ বছরের পুরাতন স্টিলপুল ও জিআই তারের সংযোগ পরিবর্তন করালেন ওসি মো. সাজ্জাদ হোসেন। থানার প্রতিষ্ঠালগ্ন হতেই এই জিআই তারসহ স্টিলের বৈদ্যুতিক খুঁটিসহ স্থাপন করা হয়েছিল। শুক্রবার (১ জুলাই) সকালে জং ধরে নষ্ট হওয়া জরাজীর্ণ স্টিলপুল ও জিআই তার সম্পূর্ণ পরিবর্তন করালেন থানার অফিসার ইনচার্জ।
 
জানা যায়, একটু বৃষ্টি ও বাতাস (ঝড়) হলেই থানা চত্বরে বিদ্যুৎ থাকে না। মাঝেমধ্যেই একটু ঝড়-বৃষ্টির কারণে জিআই তারের জন্য ডাব ও আমগাছসহ  বিভিন্ন জায়গায় বিদ্যুৎ প্রবাহিত হয়ে থানা চত্বরে মাঝে মাঝে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে থাকে। ওসি সাজ্জাদ হোসেনের প্রচেষ্টায় জরুরিভাবে ৪২০ মিটার বৈদ্যুতিক লাইনে নতুন কংক্রিটের খুঁটি ও কেমোফ্লাই এনফিফটি তার দিয়ে পরিবর্তন করা হয়।
 
রাজশাহীর আসমা কনস্ট্রাকশনের দায়িত্বে থাকা রবিউল হাসান থানায় বৈদ্যুতিক লাইনের কাজ করছেন। তিনি বলেন, স্টিলপুল, জিআই তারে বৈদ্যুতিক সংযোগ ৪২০ মিটার ছিল এই থানায়। এনফিফটি তারে কংক্রিট পুলে পুরনো ও নতুন মিলে ৪৫৫ মিটার সংযোগ করছি। ১০০ ওয়াটের ৪টি স্ট্রিট লাইট ৪টি ৩০ ফুট পুলের সাথে লাগানো হচ্ছে।

এমএসএম / জামান

​মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি

তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত

হাম রোগীদের দেখতে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে সাচিং প্রু জেরী এমপি

গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত