ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

গাজীপুরে রথযাত্রা করে রথমেলার উদ্বোধন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ৪:১২
গাজীপুরে রথযাত্রার মাধ্যমে ২০ দিনব্যাপী রথমেলা শুরু হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকালে শহরের গাজীপুর প্রেসক্লাবের সামনে বটমূলে শ্রীশ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ, গাজীপুর পুলিশ সুপার এসএম সফিউল্লাহ, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল হাদী শামীম, ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, মনীন্দ্র চন্দ্র মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর রথমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মুকুল কুমার মল্লিক।  
 
এ সময় মন্ত্রী বলেন, বেদখল হওয়া দেবোত্তর সম্পত্তি উদ্ধার করে তাতে রথমেলা ও রথযাত্রার জন্য জমির পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। গাজীপুর শহরে ভাওয়াল কোর্ট অব অ্যাওয়ার্ডসের যে জায়গা আছে তা পরিকল্পিতভাবে ব্যবহারের জন্য জেলা প্রশাসক ও সিটি মেয়রকে অনুরোধ করেছেন।
 
তিনি আরো বলেন, আমাদের সিটিকে বাঁচাতে হবে। এখানে শিশুপার্ক নেই, জিমনেশিয়াম নেই, সুইমিংপুল নেই। জেলা প্রশাসকের কার্যালয় নির্মাণের জন্যও জমি প্রয়োজন।
 
মন্ত্রী গাজীপুর সিটির সৌন্দর্যবর্ধনের জন্য ভাওয়াল কোর্ট অব অ্যাওয়ার্ডসের জমির দখলদারদের পুনর্বাসনের জন্য ন্যূনতম জমি বরাদ্দ দিয়ে অবশিষ্ট জমিতে পরিকল্পিতভাবে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করার জন্য জেলা প্রশাসক ও সিটি মেয়রকে উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়েছেন।
 
গাজীপুর রথমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মুকুল কুমার মল্লিক জানান, রথযাত্রা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি পুণ্যার্থীদের নিয়ে রথ টেনে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন। এর আগে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করানো হয়। শুক্রবার রথ টানার মধ্যদিয়ে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছেন। আগামী শনিবার (৯ জুলাই) উল্টো রথযাত্রায় মাণিক্য মাধবের নিজ বাড়ি ফেরার মধ্যদিয়ে এবারের ৯ দিনব্যাপী রথযাত্রা শেষ হবে। 
 
রথযাত্রা উপলক্ষে ২০ দিনব্যাপী রথমেলা শুরু হয়েছে। মেলায় শিশুদের খেলনা, মিষ্টির দোকান, তৈজষপত্র, আসবাবপত্রসহ বাহারি সব জিনিসের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। এছাড়াও মনোরঞ্জনের জন্য মেলায় এসেছে নাগরদোলা ও সার্কাস ইত্যাদি। রথমেলায় হাজারো পুণ্যার্থী এবং সকল ধর্মের মানুষ অংশ নিচ্ছেন। প্রায় দেড়শ বছর পূর্বে গাজীপুরের ভাওয়াল রাজপরিবারের পক্ষ থেকে ঐতিহ্যবাহী শ্রীশ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন করা হয়।

এমএসএম / জামান

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন