ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করা স্বামী ওমর ফারুকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চট্রগ্রামের সীতাকুণ্ডে স্বামীর ছুরিকাঘাতে আহত নারী পিয়ারু বেগম (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মারা য়ান। তার স্বামী ওমর শরীফ গত রোবরার রাতেই আত্মহত্যার চেষ্টা করেন। ওমর শরীফ নিজেই নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করেন এবং বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওটিতে চিকিৎসাধীন ছিলেন। আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে ওমর শরীফ মৃত্যুবরণ করেন।
স্বামীর সঙ্গে সংসার করবেন না জানিয়ে তালাকনাম পাঠানোর কারণে গত রোববার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়ায় স্বামী ওমর শরীফ পিয়ারু বেগমকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গতকাল তিনি মারা যান। ঘটনার দিন রাতে ওমর শরীফ ঘরের মধ্যে নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করেন এবং বিষপাণ করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তার আত্মীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ওমার শরীফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ছুরিকাঘাতের ঘটনায় পিয়ারু বেগমের ভাই মফিজুর রহমান বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। গতকাল পেয়ারু বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্বামীও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাীন অবস্থায় মারা য়ান।
এমএসএম / জামান
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার
Link Copied