দুই বছর পর ফের হজযাত্রীদের পদচারণায় মুখরিত মক্কা
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আরোপ করা বিধিনিষেধ শিথিলের করায় দুই বছর পর ফের পবিত্র নগরী মক্কা হজযাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। শুক্রবার সাদা পোশাক পরে, রোদ থেকে বাঁচতে হাতে ছাতা নিয়ে কয়েক হাজার মানুষ কাবা প্রদক্ষিণ করেন। এর মাধ্যমে হজের প্রথম আনুষ্ঠানিকতা শুরু করেন তারা।
করোনার কারণে আরোপ করা বিধিনিষেধের কারণে গত দুই বছর নির্দিষ্ট পরিমাণ মানুষ হজ করার সুযোগ পেয়েছিলেন। তাও শুধুমাত্র সৌদি আরবের জনগণ এ সুযোগ পেয়েছিলেন। এবার প্রায় প্রায় ১০ লাখ মুসলিম পবিত্র হজ পালন করবেন।
দুই বছর করোনার কারণে কোনো বিদেশি নাগরিককে হজ পালন করার সুযোগ দিতে পারেনি সৌদি আরব।
কিন্তু এবারই বিদেশিদের পবিত্র নগরী দেখার সুযোগ ও হজ করার সুযোগ দিয়েছে সৌদি সরকার। তবে সৌদি আরব জানিয়েছে, এবার শুধুমাত্র ১০ লাখ মানুষ হজ পালন করতে পারবেন, সাধারণ সময়ের তুলনায় যা অর্ধেকেরও কম।
তাছাড়া ১৮-৬৫ বছর বয়সী সুস্থ ব্যক্তিরাই শুধু হজ পালন করার অনুমতি পেয়েছেন এবার, যাদের সবাই করোনার ভ্যাকসিন নিয়েছেন।
কোনো ঝামেলা ছাড়াই হজের মৌসুম শেষ করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এ কারণে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়েছে।
জামান / জামান
দাম্পত্য কলহ নিরসনে সাহাবি যায়িদের (রা.) যে ঘটনা অনুসরণীয়
ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
ভালো কথা বলাও এক ধরনের সদকা
সুন্দর সমাজ গড়তে বিশ্বস্ততার গুণটি যে কারণে অপরিহার্য
শরিয়ত থেকে মারিফত: আল্লাহ ও তাঁর রাসূল -এর প্রেমে আত্মার অনন্ত যাত্রা
কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ
পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি
চুলে কলপ ব্যবহার করা কি জায়েয, ইসলাম কী বলে
নামাজের আগে পবিত্রতা অর্জনের গুরুত্ব
নফসকে নিয়ন্ত্রণে রাখার ১০ উপায়
ইমানের সঙ্গে রাসুল (সা.)-এর ভালোবাসার গভীর সম্পর্ক