ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে দুদিনের ব্যবধানে কালীমন্দির ও শহীদ মিনার ভাংচুর


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২১ দুপুর ৩:১৪

সিরাজগঞ্জের তাড়াশে দুদিনের ব্যবধানে দুটি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মাধাইনগর ইউনিয়নে। এরমধ্যে একটি হলো মাধাইনগর কালীবাড়ির কালীমন্দির ‍এবং অন্যটি হলো মাধাইনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার। 

জানা গেছে, গত ২৫ জুন শুক্রবার রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুরের ঘটনা ঘটে। বিষয়টি  নিশ্চিত করেছেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাসুদ রানা। তিনি জানান, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় আমাদের ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারের তিনটি পিলারের মধ্যে একটি ভেঙ্গে ফেলে। একই ক্যাম্পাসে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার রয়েছে কিন্তু সেটার ক্ষতি করল না অথচ আমাদেরটা ভেঙে দিল। এটা কোনো পূর্বশত্রুতার জেরে করেছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ম্যানেজিং কমিটির সাবেক এক সদস্য জানান, প্রাথমিক বিদ্যালয়ে ‍একজন ‍এবং উচ্চ বিদ্যালয়ে একজন নাইট গার্ড একই ক্যাম্পাসে থাকাবস্থায় শহীদ মিনার ভেঙে ফেলল, এটা কোন ধরনের দায়িত্ব। তিনি আরো জানান, এ ঘটনার দুদিন আগে ওই গ্রামেই কালীমন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়। বিষয়গুলো নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার ধারণা, প্রতিমা ভাংচুরের ঘটনা অন্য খাতে প্রবাহিত করার এটা একটা কৌশল হতে পারে।

জানা গেছে, ওই প্রতিষ্ঠানের নাইট গার্ড নগেন্দ্র নাথ সাধু একই গ্রামের কালীমন্দিরের পূজার কাজ করেন, যে মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে।

মাধাইনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাইট গার্ড নগেন্দ্র নাথ সাধু বলেন, প্রতি রাতের ন্যায় প্রতিষ্ঠানের সবকিছু ঠিকঠাক দেখে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর বাজারের নাইট গার্ডের ডাকাডাকিতে উঠে দেখি কে বা কারা শহীদ মিনার ভেঙে ফেলেছে ।

এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশিক বলেন, মাধাইনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি সাধারণ ডায়েরি করেছেন। ভাংচুরের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি: অস্ত্রসহ আটক এক

পাঁচবিবিতে ২শ পিস ট্যাপেন্টাডল সহ যুবক আটক

সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ আটক-২

মাছ ধরতে ১ লাখ টাকা চাঁদা, ফের দাবি ২ লাখ: খালিয়াজুরীতে জেলেদের হয়রানির অভিযোগ

নতুন কমিটির উদ্যোগে বদলে যাচ্ছে মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের চিত্র

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেলের জয়

হারিয়ে যাচ্ছে ভাদ্র মাসের তালের পিঠার স্বাদ

ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ অনলাইন ক্যাসিনো কারবারি শিপন ও তার সহযোগীরা গ্রেপ্তার

টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ

বড়লেখা সীমান্তে অস্র,গুলিসহ ভারতীয় নাগরিক আটক