শিক্ষার্থী শারমিনের বাগানে ফুটেছে নাইট কুইন
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মী শারমিন ইসলামের বাগানে ফুলের রানী নাইট কুইন ফুটেছে। দ্বিতীয়বারের মতো ফুলের রানীর আগমনে আবেগাপ্লুত এই শিক্ষার্থী ও তার পরিবার। শুক্রবার বিকেলেই ফুল প্রস্ফূটিত হওয়ার বিষয়টি চোখে পড়ে বাগান পরিচর্যার সময়ে। সন্ধ্যা গড়াতেই সুগন্ধ আর ফুলের প্রকৃত আকৃতি ফুটে ওঠে। সারারাত ছিল ফুটন্ত নাইট কুইনের স্থায়িত্ব।
মাস্টার্সের এই শিক্ষার্থী শারমিন ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। ওই সূত্র ধরেই যোগাযোগ করা হয় তার সাথে। তিনি একজন ফুল ও বাগানপ্রেমী। ছোটবেলা থেকেই বাগান ও ফুলের প্রতি তার আসক্তি। এটা নেশায় পরিণত হয়েছে। প্রচলিত অনেক ফুলসহ গাছ তার বাগানে বিদ্যমান।
তিনি বলেন, তিন বছর আগে তার বাগানে স্থান পায় নাইট কুইন ফুলের চারা। শুরু করেন গভীর পরিচর্যা। তার ইচ্ছে ও সর্বোচ্চ শ্রম দিয়ে হলেও বাগানে তিনি নাইট কুইন ফুল ফোটাবেন। তার ঐকান্তিক প্রচেষ্টার ফসল হিসেবে চারা রোপণের দুই বছরের মাথায় তিনি নাইট কুইন ফুল দেখতে পান।
তিনি বলেন, চারা ও মিডিয়া ভালো হলে ১ থেকে সর্বোচ্চ ৩ বার ফুল আসে। গতবারে যখন তার বাগানে নাইট কুইন ধরা দেয়, তখন টবসহ গাছ রুমে এনে রেখেছিলেন তিনি। সারারাত গেছে নির্ঘুম। ফুলটির সাইজ এতবড় ছিল যে, তার দুহাতেও সেটার পরিপূর্ণ রূপ ধরে রাখতে পারেননি।
শারমিন ইসলাম বলেন, একটি মাত্র পাতার চারা থেকে গাছটি পরিচর্যায় বর্তমানে ৬ ফুট গাছে রূপান্তর হয়েছে। ইতোমধ্যে তিনি বেশকিছু চারা তৈরি করে শুভাকাঙ্ক্ষীদের বাগানে শোভাবর্ধনের জন্য দিয়েছেন। সঠিক পরিচর্যা আর দেখাশোনা করলে সুগন্ধী আর মুগ্ধকর নাইট কুইন প্রতি বছর নিয়ম করে ফুল দিতে কার্পণ্য করে না।
শারমিন ইসলাম এবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তার বাড়ি পাবনা সদরের মালিগাছায় (মনোহরপুর বড় ব্রিজসংলগ্ন)। তিনি সংস্কৃতিমনা আর লেখালেখিতে সম্পৃক্ত।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন