ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বরণ্য রাজনীতিবিদ আবদুল আজিজের ৫ম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত


মাসুম বিল্লাহ photo মাসুম বিল্লাহ
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ৩:২৬
দাগনভূঞার কৃতী সন্তান দেশবরণ্য রাজনীতিবিদ আবদুল আজিজের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবদুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১ জুলাই) বাদ আসর রাজধানীর  ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মরহুমের বড়  ছেলে বিশিষ্ট  ব্যাংকার ও সংগঠক  আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মঞ্জুরুল আলম টিপুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আকরাম হোসেন হুমায়ুন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খোরশেদ আলম সাগর, সাপ্তাহিক পত্রিকা পরিষদের সভাপতি রাজনৈতিক ব্যক্তিত্ব  ও সমাজসেবক রিন্টু আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এইচএম মেহেদী হাসান, ফেনী যুব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নাসির উদ্দিন মাসুদ, উন্মুক্ত শরীর চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম, স্বপ্নীল মহাসচিব রবিন আহমেদ, জাগো  বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশনের সভাপতি জামাল শিকদার।
 
আরো উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট একরামুল হক একরাম, বন্ধুর বন্ধন ঢাকা বিভাগের সভাপতি আবু তাহের, অ্যাডভোকেট মীর মোশারফ হোসেন বাদল, অ্যাডভোকেট মোহাম্মদ মহসীন মজুমদার, মোশারফ হোসেন, আশরাফ পারভেজ, জাসফার সমন্বয়ক মনিরুল ইসলাম মনির, দাগনভূঞা যুব ফোরামের সভাপতি গোলাম আজাদ বুলবুল, সিন্দুরপুর ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, দাগনভূঞা ব্ল্যাড ডোনেশন সোসাইটির সাধারণ সম্পাদক মো. কামাল খান, জাদুশিল্পী মাহবুবুর রহমান, মডেল সাহাব উদ্দিন, টিটু, সাংবাদিক মাসুদ রানা, ইসমাইল নাসির প্রমুখ।
 
আলোচনা অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন বলেন, মহান মুক্তিযুদ্ধকালীন আবদুল আজিজ বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছেন। কিন্তু তিনি সনদ নেননি। এছাড়াও দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের জন্য নিঃস্বার্থে নিবেদিত ছিলেন।
 
বক্তরা আরো বলেন, মরহুম আবদুল আজিজ ছিলেন একজন নির্লোভী মানুষ। তিনি তার সুমিষ্ট ভাষা দিয়ে সহজে মানুষের হৃদয় জয় করে নিতেন। তিনি শুধু তার দলের নয়, সমাজসেবায় সর্বস্তরে তিনি সকলের জন্য নিবেদিতভাবে কাজ করে গেছেন।
 
মন্জুরুর আলম টিপু দোয়া মাহফিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোজাম্মেল হক।

এমএসএম / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব