শিক্ষক হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন
ঢাকার আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকাকাণ্ড ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জনসম্মুখে গলায় জুতার মালা পরানোর ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন শিক্ষকরা। শনিবার (২ জুলাই) বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষকরা বলেন, গত ২৫ জুন ঢাকার আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক উৎপল কুমার সরকারকে খেলার মাঠে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক ছাত্র। পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে তিনি মারা যান।
বক্তারা বলেন, শিক্ষক জাতির মেরুদণ্ড আর আমরাই শিক্ষক হয়ে আজ লাঞ্ছিত। এই নির্মম হত্যাকান্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করছি যাতে দেশে আর এরকম নির্মম হত্যাকান্ড যাতে না হয় সেদিকে সরকারের কাছে আমাদের আকুল আবেদন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি হেলেনা খাতুন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন