ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুক্তিযোদ্ধাদের কর মওকুফ করায় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ৩:৫৮
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের কর মওকুফ করায় চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার (১ জুলাই) বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পোগলদিঘা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম মানিককে এ সংবর্ধনা দেয়া হয়।
 
জানা যায়, পোগলদিঘা ইউনিয়নে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের নাগরিক সুবিধার অনেকাংশই ঘাটতি ছিল। চেয়ারম্যান নির্বাচিত হওয়ারর পর বীর মুক্তিযোদ্ধাদের কর মওকুফ করেন চেয়ারম্যান আশরাফুল আলম মুকুল। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধােদের প্রতি উদার সম্মানের জন্য বীর মুক্তিযোদ্ধারা তাকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেন।
 
পোগলদিঘা ইউনিয়ন কমান্ড কাউন্সিলের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশাহ্, বীর মুক্তিযোূদ্ধা বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ বিশেয অতিথিগণ বক্তব্য রাখেন।
 
উল্লেখ্য, চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার পিতা বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন বীর মুক্তিযোদ্ধাদের কর মওকুফ করায় ছেলের এ সংবর্ধনায় আনন্দিত হন।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা